Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বচ্ছতা নিয়ে সচেতনতামূলক র‍্যালি


 

স্বচ্ছতা নিয়ে সচেতনতামূলক র‍্যালি 


অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে স্বচ্ছতা নিয়ে চলছে নানা কর্মসূচি। ১৫ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু হয়ে ২ অক্টোবর শেষ হয়। শেষ দিনে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের নির্দেশে জামালপুর ব্লক থেকে একটি র‍্যালি বের করা হয়। যাতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, ব্লক প্রশাসনের কর্মী ও ভিআরপি-রা। জনমানসে সচেতনতার জন্যেই এই র‍্যালি। স্বচ্ছতার এই র‍্যালিতে রাস্তাঘাট ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়। সেখানে ঝাঁটা হাতে দেখা যায় পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান-কে। কোথাও জল না জমতে দেওয়া যাতে ডেঙ্গুর মশা না বাড়তে পারে, প্লাস্টিক ব্যবহার না করা এসবই প্রচার করা হয় র‍্যালি থেকে। 

এই র‍্যালিতে পা মেলান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন সরকারি নির্দেশে আজ ব্লক অফিস সহ ব্লকের বিভিন্ন জায়গায় এই সচেতনতামূলক র‍্যালি করা হচ্ছে। তিনি সকল জনগণকে সরকারি নির্দেশ মেনে স্বচ্ছতার এই নিয়মগুলি মেনে চলার কথা বলেন। তাতে করে সমাজে অসুখ বিসুখ কম হবে এবং সকলে সুস্থ থাকবেন।