Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইন্দিরা গান্ধীর মৃত‍্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো তৃণমূল কংগ্রেস


 

ইন্দিরা গান্ধীর মৃত‍্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো তৃণমূল কংগ্রেস 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত‍্যু দিবস যথাযোগ্য মর্যাদায় হলো। সোমবার কালনা শহর তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে প্রয়াত জননেত্রীকে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে ইন্দিরা গান্ধীর জীবনাদর্শের নানা দিক তুলে ধরেন। 

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা শিক্ষক নেতা তপন পোড়েল, কালনা শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান অনিল বসু, চেয়ারম্যান সমরজিৎ হালদার, বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস এবং চেয়ারম্যান যোগেশ্বর দাস বৈরাগ‍্য, কালনা পৌরসভার কাউন্সিলর সন্দীপ বসু, মঞ্জু রায় এবং মৌসুমী সরকার।

 এদিনের অনুষ্ঠানে প্রায় ৫০০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।