Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দশমীর শুভেচ্ছা জানাতে পূজা মণ্ডপে উপ প্রধান


 

দশমীর শুভেচ্ছা জানাতে পূজা মণ্ডপে উপ প্রধান 


অতনু হাজরা, জামালপুর :  দশমীর দিনে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাতে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। যাকে সবাই পাঞ্জাব নামেই চেনেন। 

বিজয়া দশমীর দিন সকালে তিনি বেত্রাগরের দুটি পূজামণ্ডপ সহ হালারা, বত্রিশবিঘা, সেলিমাবাদ, জামালপুর গঞ্জ বারোয়ারি, কালিতলা, নেতাজি অ্যাথলেটিক ক্লাব, রামনাথপুর সহ আরো অন্যান্য পুজো মণ্ডপে গিয়ে পুজো কমিটির সদস্যদের ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও পূজা মন্ডপে উপস্থিত কচি কাঁচাদের মধ্যে কেক, চকলেট বিলি করেন। প্রসঙ্গত তাঁর পঞ্চায়েত এলাকার অনেক মন্দির তিনি নিজের উদ্যোগে সংস্কার বা নতুন করে তৈরি করে দিয়েছেন। তিনি জানান বাঙালির সবচয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই দশমীর দিন সকলকে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাতেই তিনি বিভিন্ন পূজা মন্ডপে ঘুরছেন।

 এরই পাশাপাশি সাধারণ মানুষের কোনো অভাব অভিযোগ থাকলে সেটাও শুনছেন ও তার সমাধান করার চেষ্টা করছেন।বছরের বিভিন্ন সময় এই ধরনের কাজ তিনি করে থাকেন।