Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহাধুমধামে কালীপুজোর পাশাপাশি তিনদিনের জমজমাট অনুষ্ঠান


 

মহাধুমধামে কালীপুজোর পাশাপাশি তিনদিনের জমজমাট অনুষ্ঠান 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড়ে মহাধুমধামে অনুষ্ঠিত হলো কালী পুজো। বেত্রাগড় দক্ষিণ পাড়া কালীমাতা ক্লাবের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়।  তিনি দিন ধরে নানা অনুষ্ঠানের পাশাপাশি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এছাড়া জামালপুর ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি ছাড়াও অন্যান্য কৃতীদের সম্বর্ধনা জানানো হয়। বুধবার সন্ধ্যায় পূজা মন্ডপ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, পাড়াতল ১ পঞ্চায়েতের প্রধান উত্তম হাজারী সহ অন্যান্যরা। এদিন ক্লাবের পক্ষ থেকে তাঁদের বিশেষভাবে সম্বর্ধিত করা হয় ও তাঁদের হাত দিয়েই  প্রতিযোগিতায় স্থানাধিকারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

প্রসঙ্গত প্রত্যন্ত গ্রাম হলেও অত্যন্ত ধুমধাম সহকারে এখানে কালী পূজা হয়। তিন দিন ধরে আয়োজিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার প্রথিতযশা শিল্পীরাও গ্রামের মানুষদের আনন্দ দিতে বেত্রাগড়ে আসেন।

বিধায়ক অলোক কুমার মাঝি বলেন গ্রাম বাংলা আজ আর পিছিয়ে নাই। তারাও শহরের সঙ্গে সমান তালে তাল দিয়ে চলছে। এখানে এসে তাঁর খুবই ভালো লাগছে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও ক্লাব গুলোকে উৎসাহিত করার জন্য নানা ভাবে সহায়তা করছে।

মেহেমুদ খান বলেন বেত্রাগড়ের এই ক্লাবটি বিগত কয়েক বছর ধরে খুব ভালো ভাবেই কালী পুজো করে আসছে। তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা তাদেরকে উৎসাহিত করবে। তিনি কালীমাতা ক্লাবের প্রশংসাই করেন । ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি বিশ্বজিৎ মন্ডল। সম্পাদক উত্তম কুমার সাহা বলেন করোনার জন্য দুবছর অনুষ্ঠান করা যায় নি। 

এ বছর দুদিনের বিচিত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র শিল্পী ইন্দ্রানী হালদার, সারেগামাপা খ্যাত অভিরূপ মুখার্জী ও শর্মিষ্ঠা ঘোষ। ছিলেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী মেঘনা হালদার। তিনদিন ধরে গ্রামে অনুষ্ঠানের আমেজ চলে। মায়ের ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে।