Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছটঘাটের পরিদর্শনে  ব্লক আধিকারিক সহ অন্যান্য কর্তা-ব্যক্তিরা


 

ছটঘাটের পরিদর্শনে  ব্লক আধিকারিক সহ অন্যান্য কর্তা-ব্যক্তিরা 


কাজল মিত্র, আসানসোল : রাজ্যের বিভিন্ন জেলার সাথে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লক জুড়েও প্রতি বছর পালিত হয় আস্থার পরব ছট পুজো। এই ছট পুজো উপলক্ষে বিভিন্ন স্থানের ছট ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয় সরকারি ভাবে। সালানপুর ব্লকেও এমন চিত্র ধরা পড়ল। সালানপুর ব্লকের হিন্দুস্থান কেবলস ছট ঘাট, মাইথন ড্যাম্প, কিছু কিছু পুকুর ঘাট গুলির ছটঘাটের সমস্ত পরিকাঠামো যাতে সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে শনিবার  সালানপুর ব্লকের নির্বাহী আধিকারিক অদিতি বসু, রূপনারায়নপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনজিৎ ধাড়া, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,  পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী বাবলু ঘাসি সহ অন্যান্য আধিকারিকরা বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন। যাতে ছট ব্রতীদের কোন অসুবিধা না হয় সেদিকে খতিয়ে দেখেন। 

একইসঙ্গে মাইথন ড্যাম্পও ঘুরে দেখেন সকলে। তিনি বলেন ছট পূজা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় এই ঘাট গুলিতে। ঘাট গুলিতে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। এবং সম্পূর্ণরূপে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হয় সেই বিষয়ে আলোচনা হয়।