Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠান


 

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ ভাতৃদ্বিতীয়ার শুভ লগ্নে আপামর বাঙালির ঘরে ঘরে দাদা-ভাইদের মঙ্গলার্থে ও দীর্ঘায়ু  কামনা করে বোন ও দিদিরা ভাইফোঁটার আয়োজন করেন। আজকের এই শুভ দিনে 'ধর্ম যার যার উৎসব সবার' এই ভাবনাকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের পক্ষ থেকে মেহেদীবাগান এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভাইফোঁটা পালন করা হলো।

সংগঠনের সম্পাদক প্রতনু রক্ষিত জানান আজকের এই অনুষ্ঠানে প্রায় ত্রিশজন শিশু উপস্থিত ছিল। বোনেরা ভাই ও দাদাদের কপালে ফোঁটা দেয় ও মিষ্টি মুখ করায়। ভাই ও দাদারাও উপহার হিসেবে বোনেদের হাতে চকলেট তুলে দেয়।


আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক অর্ণব হালদার, সদস্য অরিন্দম সাধু সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। বিশেষ সহযোগিতা করেন ঐ অঞ্চলের বাসিন্দা রুকসা খাতুন। এই অভিনব কর্মসূচি ঘিরে এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়ে।