Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছটপুজো উপলক্ষে সচেতনতার প্রচার


 

ছটপুজো উপলক্ষে সচেতনতার প্রচার 


কাজল মিত্র, আসানসোল : ছটপুজো উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সচেতনতার প্রচার চালাবে আসানসোল পুরনিগম। তার জন্য ব্যবহার করা হবে ৫ টি ট্যাবলো। ইতিমধ্যেই  আসানসোল পুরনিগম থেকে এই ৫ টি ট্যাবলো সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। ছিলেন পুরনিগমের অফিস সেক্রেটারি বীরেন অধিকারী সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে মেয়র ও পুর চেয়ারম্যান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার নেতৃত্বে চলা সরকার সব ধর্মকে সমান গুরুত্ব দেন। সব ধর্মের জন্য যা যা করার তা আসানসোল পুরনিগম করে থাকে। এই বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। তারা আরো বলেন, এই পাঁচটি ট্যাবলো ছটপুজো পর্যন্ত আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ঘুরে ঘুরে সচেতনতার প্রচার চালাবে।