Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কালীপুজোর মন্ডপ উদ্বোধনে অভিনেত্রী স্বস্তিকা


কালীপুজোর মন্ডপ উদ্বোধনে অভিনেত্রী স্বস্তিকা 

কাজল মিত্র, আসানসোল : বাঙালির বারো মাসে তেরো পার্বন আর তাই একের পর এক পুজোর আনন্দে মাতোয়ারা বাংলার মানুষজন। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার রেশ কাটতে না কাটতেই লক্ষী পুজো এরপরই কালী পুজো চলে এলো। পারিবারিক পুজো থেকে বারোয়ারী পুজোর সাথে সাথে মন্ডপ উদ্বোধনের প্রচলন বেড়েছে। সেইমত কালী পুজো উপলক্ষে সারা রাজ্য জুড়ে চলছে মন্ডপ উদ্বোধন এর পালা। সেই ধারায় বারাবনি ব্লকের দাসকেয়ারী নেতাজী ক্লাবের পুজোমন্ডপ এর শুভ উদ্বোধন হলো। পেতে কেটে কেটে মন্ডপের উদ্বোধন করেন বাংলা সিরিয়ালের খ্যাতনামা নায়িকা স্বস্তিকা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের  আধিকারিক সৌমিত্র প্রতীম প্রধান, বারাবনি থানার ইনচার্জ মনোরঞ্জন মন্ডল, বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি তথা নেতাজী ক্লাবের সম্পাদক অসিত সিংহ, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ অনেকে।
উদ্বোধনী বক্তব্যে অভিনেত্রী সস্তিকা ঘোষ বলেন,   মা আমাদের সকলের, তাই শ্যামা মায়ের পুজো মন্ডপের উদ্বোধন অনুষ্ঠানে আসতে  পেরে খুবই ভাল লাগছে। বিশেষ করে অসিত সিংহ মহাশয়কে ধন্যবাদ জানান।
ব্লক সভাপতি অসিত সিংহ জানান, নেতাজী ক্লাবের মন্ডপ এই অঞ্চলের একমাত্র পুজো মন্ডপ। আশেপাশের বহু গ্রাম রয়েছে যারা এই মন্ডপে পুজো দেখতে আসেন। অনেকের দূরে যাওয়ার সামর্থ্য থাকেনা। এবছর নেতাজী ক্লাবের পুজো  চতুর্থ বছরে পদার্পন করলো। কাল্পনিক মন্দিরের আদলে এই মন্ডব হয়েছে। এখানে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।  একই সাথে তিনদিন ব্যাপি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।