Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Twin Towers বুর্জ খলিফার পর পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার বর্ধমানে, জনজোয়ারে ভাসবে


 

Twin Towers 

বুর্জ খলিফার পর পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার বর্ধমানে, জনজোয়ারে ভাসবে 


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : থিম পুজোর কারণে ইতিমধ্যেই গতবছর বর্ধমানবাসী দেখে ফেলেছে বুর্জ খলিফার আদলের কালী পুজোর মণ্ডপ।  দুবাইয়ের পর  এবছর বর্ধমানবাসীকে মালয়েশিয়া ঘোরার সুযোগ করে দিল বর্ধমানের আর এ ইউ সি ক্লাব। এবছর তাদের কালী পুজোর মণ্ডপ পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার। মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের আদলেই অবিকল তৈরি করা হয়েছে  টুইন টাওয়ার মন্ডপ। উদ্বোধনের আগেই ভিড় জমতে শুরু করেছে। আগামী দু-তিন দিন বর্ধমান পৌরসভা অফিস এবং স্পন্দন স্টেডিয়ামের পিছনের এলাকা যে জনজোয়ারে ভাসবে সেটা বলার অপেক্ষা রাখে না। 

উল্লেখ্য মালয়েশিয়া পর্যটকদের পছন্দের দেশ। সেখানে বেড়ানোর মতো জায়গার অভাব নেই। আর রাজধানী শহর কুয়ালালামপুরে আছে একসময়ের বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার (Petronas Twin Towers) যা পেট্রোনাস টাওয়ার নামেও পরিচিত। এটাই বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার। যারা কুয়ালালামপুরে ঘুরে বেড়ানোর স্বাদ পেতে চান তাদের আস্তে হবে আর এ ইউ সি ক্লাবের কালীপুজোর মন্ডপে।