Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bhoot Chaturdashi ভূত চতুর্দশী


 

Bhoot Chaturdashi 

ভূত চতুর্দশী 


দিলীপ রঞ্জন ভাদুড়ী 


আজ সকালে ঘুম ভাঙল

ধাক্কা দিচ্ছে যেন কেউ,

উঠে দেখি, বলছে এক ভূতে

দেখছিস কি, দেশে কত ঢেউ !

চোখ রগড়ে চেয়ে দেখি

সামনে কেউ তো আমার নেই,

ভোর না হতেই কে ঘুম ভাঙালো

তবে কি আমি হারালাম খেই !

ধুৎ বলে, কাত হয়ে আবার 

যেই বুঁজেছি আমার চোখ,

আবার কে এক মারল চাঁটি

ভয়ে উঠেই  নিলাম ঢোক।

বাথরুমে যেই বসেছি

কাঁধে চেপে বসল কে,

হাত জোড় করে "মা চন্ডিকে, 

বাঁচাও মা গো আজ আমাকে।"

ভূত দেখতে এতই শখ

যাস নি কেন কলকাতাতে,

ওখানে থাকে চোদ্দ ভূত

দেখতে পাবি আজ সাঁঝেতে।

কলকাতায় না যাওয়াই ভাল

রোজ রাস্তায় মিছিল থাকে,

কি করে যাব  মা বলো

পথ ঘাট কি কেউ খোলা রাখে !

"তাও পারবিনে, তাও পারবিনে

বকলমা টা দে, তুই আমাকে,

সূত্র আমি বাতলে দিচ্ছি

হিসেব টা যেন মনে থাকে।"

সবার মাঝেই পঞ্চ ভূতের বাস

পঞ্চ ভূতেই বিলীন হয়,

পাঁচে পাঁচে দশ হয়ে গেলে

চারটি ভূত বাকি রয়!

যে বলে কাঁচা বাঁশের কথা

তাঁর কাঁধেই বাঁশো ভূত,

যে বলবে দাঁত উপড়ে নেব

স্কন্ধকাটা সে যম দূত।

বামুনের মধ্যেই ব্রহ্মদৈত্য

তাঁদের  লক্ষ্মণ হবে চোর,

ডাকিনি বা শাকিনি কথায়

প্রলোভনে ঘুড়ে যাবে মোড়।