Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

STF Recovered Firearms এসটিএফের বড়সড় সাফল্য, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার ২


 

STF Recovered Firearms 

এসটিএফের বড়সড় সাফল্য, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার ২ 

# সংবাদ প্রভাতী, ৫ সেপ্টেম্বর ২০২২

কাজল মিত্র, আসানসোল : আবারও উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, সালানপুর থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ানপুর বিহার রোড থেকে ১২টি পিস্তল ও ৪০টি কার্তুজ সহ দুজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। তাদের সালানপুর থানায় নিয়ে আসা হয়। ধৃতদের নাম রঞ্জিত শর্মা ওরফে ছোটু ও বলরাম রাবানি ওরফে প্রাসাদ। বিহারের ভোজপুর জেলার বারাহারা গ্রামের বাসিন্দা।

 জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এস টি এফের দল অভিযান চালায়। বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয়াঅস্ত্র গুলি আনা হচ্ছিল। অস্ত্রগুলি কৃষ্ণনগর নাকাশিয়া পাড়ায় সাহেব নামক এক ব্যাক্তিকে দেবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো।

গতকাল রাত্রে এস টি এফের দল ওদের কাছ থেকে দুটি নাইন এমএম, দুটি সেভেন এমএমের জাতীয় পিস্তল উদ্ধার করেছে, সঙ্গে উদ্ধার হয়েছে দুটি কারবাইন, ছয়টি ওয়ান শুটার সহ মোট ১২টি পিস্তল সহ প্রায় ৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে। এস টি এফের তরফে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ধৃতদের আজ আসানসোল আদালতে তোলা হবে ও তদন্ত সাপেক্ষে ১৪দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানা গেছে।