Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Puja special শারদীয়া সংবাদ প্রভাতী প্রকাশের পথে


 

Puja special 

শারদীয়া সংবাদ প্রভাতী প্রকাশের পথে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  শারদীয়া সংবাদ প্রভাতী ২০২২ প্রকাশের পথে। এবারের শারদ সংখ্যা অন্যান্য বছরের মতোই বিভিন্ন ধরনের লেখায় ভরপুর। থাকছে গল্প, প্রবন্ধ, বিশেষ রচনা, রম্যরচনা, বিজ্ঞান-স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক লেখা। এছাড়াও থাকছে বিভিন্ন কবির একগুচ্ছ কবিতা। শারদীয়া সংবাদ প্রভাতী ২০২২ এর প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী তথা বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্য। পত্রিকার বিভিন্ন গল্প ও কবিতায় অলংকরণ করেছেন সুবীর রায় ও কুশল বণিক। জগন্নাথ ভৌমিক এর সম্পাদনায় শারদীয়া সংবাদ প্রভাতী পাঠকদের আকৃষ্ট করবে। শারদ সংখ্যার দাম রাখা হয়েছে সাতচল্লিশ টাকা। 

এবারের শারদ সংখ্যায় লিখেছেন শ্রীনীল মজুমদার, অন্তরা দাঁ, পুলককুমার বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মিত্র, সুজিৎ চট্টোপাধ্যায়, আলপনা মুখোপাধ্যায়, ডাঃ সুভাষ বন্দ্যোপাধ্যায়, পরেশ ঘোষ, দিলীপ রঞ্জন ভাদুড়ী, পম্পা মুখোপাধ্যায়, কেকে মল্লিক, বিশ্বজিৎ নাগ, মহাশ্বেতা চ্যাটার্জী, উদয়চাঁদ ঘোষাল, স্বরূপ মুখার্জী, পম্পা দাস কান্ত, সুবীর রায়, তাপস কুমার পাল, অতনু হাজরা,  কাশীনাথ গঙ্গোপাধ্যায়,  শুভেন্দু সাঁই, গোপাল চন্দ্র দাস, রীতা নন্দী, অভিজিৎ দাশগুপ্ত, দেবশ্রী চ্যাটার্জী, মনোজ কুমার রথ, মেহবুব হাসান, কাজী রেজাউল করিম, ধীরেন্দ্রনাথ মেটে, রবীন্দ্রনাথ নন্দী, অমিতাভ দত্ত, কেতকী মির্জা, শীতল চট্টোপাধ্যায়, মধুসূদন পাল প্রমুখ।