Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

CID Investigation : দেবতার মূর্তি চুরির তদন্তে সিআইডি টিম

 


CID Investigation : দেবতার মূর্তি চুরির তদন্তে সিআইডি টিম 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার বারাবনী থানার অন্তর্গত দোমহানি  বাজারে অবস্থিত ঐতিহাসিক জৈন মন্দির থেকে ভগবান মহাবীর মূর্তি চুরির তদন্ত করতে বুধবার সিআইডি টিম পৌঁছেছে মন্দিরে। এদিন  মন্দির এলাকা ঘুরে সমস্ত দিক খতিয়ে দেখছে সিআইডি টিম। সিআইডি টিমের তদন্ত নিয়ে এলাকার মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়। উল্লেখ্য, বারাবনি থানার দোমহানি বাজার এলাকার ঐতিহাসিক মন্দির থেকে দেড়শ বছরের পুরনো ভগবান মহাবীরের মূর্তি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ঘটনা সম্পর্কে জানা যায় যে, ১১ সেপ্টেম্বর বিকেলে দোমহানি বাজারের অতি প্রাচীন জৈন সম্প্রদায়ের একটি মন্দির থেকে ভগবান মহাবীরের একটি দেড়শ বছরের পুরনো মূর্তি ও বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়।  খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এবং মন্দির চত্বরে ভিড় করতে দেখা যায় বহু মানুষকে।  ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।

জৈন মন্দিরের কর্মকর্তারা জানান, আজ সকাল পর্যন্ত তারা মূর্তি ও সামগ্রী দেখেছেন। ১০ দিন ধরে জৈন সম্প্রদায়ের একটি উৎসব চলছিল,  রবিবার উৎসবের শেষ দিন হওয়ায় প্রার্থনা ও সমস্ত আচার-অনুষ্ঠান সেরে তারা মন্দির বন্ধ করে চলে যায়।  আর বিকেলে মন্দির খুলে দেখা যায়, মন্দির থেকে দেড়শ বছরের পুরনো ভগবান মহাবীরের মূর্তি ও কিছু জিনিসপত্র চুরি হয়েছে।  মন্দির কর্তৃপক্ষ বারাবনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যার পরে তদন্তটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।