Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি পুজো উদ্বোধনে উচ্ছ্বাস

 


মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি পুজো উদ্বোধনে উচ্ছ্বাস 


অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার দুর্গা পুজো উদ্বোধন করে চলেছেন। মহালয়ার দিনে গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় ৯ টি পুজোর উদ্বোধন করেছেন। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে ২ টি পুজোর শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  পুজো দুটি হলো জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাব ও কালারা ব্যবসায়ী সমিতি। 

নেতাজি অ্যাথলেটিক ক্লাবে উপস্থিত  ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং, নেতাজি ক্লাবের সভাপতি কাজী আসগর হোসেন ও সম্পাদক শুভেন্দু কুমার পাল এবং কালারা ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, সি আই শ্যামল চক্রবর্তী, বিডিও শুভঙ্কর মজুমদার, সভাপতি সব্যসাচী গুহ ও সম্পাদক প্রণব কুমার মন্ডল।  জামালপুরে কোনো দুর্গা  পুজো প্রথম  উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই জামালপুরের এই পুজো কমিটিগুলো উচ্ছ্বাসে ফেটে পড়ে। মেহেমুদ খান বলেন তাঁর জীবনে দেখা এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী জামালপুরে পুজো উদ্বোধন করলেন। জামালপুর বাসী হিসাবে এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আর এ জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতাজি ক্লাবের সম্পাদক শুভেন্দু কুমার পাল বলেন আজকে একটি স্মরণীয় দিন নেতাজী ক্লাবের। রাজ্যের কোনো  মুখ্যমন্ত্রী তাঁদের পুজো উদ্বোধন করলেন।  কালারা ব্যবসায়ী সমিতির সভাপতি সব্যসাচী গুহ জানান এ এক অন্য অনুভূতি ভাবতেই কেমন লাগছে যে মুখ্যমন্ত্রী তাঁদের পুজো উদ্বোধন করছেন। তাঁরা মুখ্যমন্ত্রীকে নমস্কার ও কৃতজ্ঞতা জানান।