Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষক দিবসে থানার উদ্যোগে গৃহ শিক্ষকদের সংবর্ধনা


 

শিক্ষক দিবসে থানার উদ্যোগে গৃহ শিক্ষকদের সংবর্ধনা 


কাজল মিত্র, আসানসোল : বারাবনি থানার উদ্যোগে অভিনব উপায়ে পালন করা হল  শিক্ষক দিবস। আজ বারাবনি থানা এলাকার প্রায় ৬৯ জন গৃহ শিক্ষক শিক্ষিকা সহ ১৪ জন স্কুলের প্রধান শিক্ষককে সম্বর্ধনা জানানো দেওয়া হয়। এই সুন্দর মুহুর্তে উপস্থিত ছিলেন  বারাবনি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ। এদিন ব্লক আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান  বারাবনি থানার এই উদ্যোগকে  সাধুবাদ জানিয়ে বলেন  এই নজির আগে কোন থানায় হয়নি। এ এক দারুন উদ্যোগ নিয়েছে বারাবনি থানা। 

গৃহ শিক্ষকদের  যে এইভাবে সম্মানিত করার কথা ভেবেছেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল। একই অনুষ্ঠানে যোগ দিতে এসে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বারাবনি ব্লক সভাপতি তথা  পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিংহ  বলেন, যেদিন থেকে থানার দায়িত্ব নিয়েছেন  থানায় অফিসার ইনচার্জ মনোরঞ্জন বাবু সেদিন  থেকেই কিছু না কিছু এই ধরনের চমকপ্রদক অনুষ্ঠান বারাবনি থানায় হয়ে চলেছে। যা আমাদের সকলকে আরো উৎসাহ প্রদান করে তাই এই ধরনের অনুষ্ঠান করার জন্য বারাবনি থানাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সরকারের পক্ষ থেকে এই সমস্ত শিক্ষিত গৃহ শিক্ষকদের কোন উপকার যদি করা সম্ভব হয় তা আমরা অবশ্যই করবো।