Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌরপিতার উদ্যোগে ৫০০ জন দুঃস্থ মানুষকে নতুন বস্ত্র প্রদান


 

পৌরপিতার উদ্যোগে ৫০০ জন দুঃস্থ মানুষকে নতুন বস্ত্র প্রদান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী :  বর্ধমান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাস বিহারী হালদার এর উদ্যোগে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে নতুন বস্ত্র উপহার কর্মসূচী অনুষ্ঠিত হয়। শনিবার ছোট নীলপুর নবীন সংঘের মাঠে  ৫০০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। 

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি'র পূর্ব বর্ধমান জেলা  সভাপতি সৈয়দ মহঃ সেলিম, বর্ধমানের ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা যুব তৃণমূলের জেলার প্রাক্তন  সভাপতি রাসবিহারী হালদার,

  বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, জয় হিন্দ বাহিনীর জেলার সাধারণ সম্পাদক অনিল সাউ, ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিরণ মন্ডল,  পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলপনা হালদার  সহ সৃজন কুন্ডু এবং অন্যান্য নেতৃবৃন্দ।