Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্ত সংকট নিরসনে সাদীপুর অ্যাথলেটিক ক্লাবের রক্তদান


 

রক্ত সংকট নিরসনে সাদীপুর অ্যাথলেটিক ক্লাবের রক্তদান 


অতনু হাজরা, জামালপুর : তীব্র গরমে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে  চলছে রক্ত সংকট। পূর্ব বর্ধমানের জামালপুরের সাদীপুরে সাদীপুর অ্যাথলেটিক ক্লাব এর পরিচালনায় একটি রক্তদান শিবির ও বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। শুক্রবার মহতী এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার ও বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা।

 এই প্রচণ্ড গরমে যে রক্ত সংকট চলছে সেই সময় রক্ত সংকট মেটাতে ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনি বলেন এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লাব গুলোকে উৎসাহিত করে যাচ্ছেন, বিভিন্ন অনুদান দিচ্ছেন যাতে ক্লাব গুলো সামাজিক কাজে এগিয়ে আসে। বিডিও শুভঙ্কর মজুমদারও  বলেন রক্তদান শিবির করা একটি অত্যন্ত ভালো কাজ। রক্ত দান জীবন দানেরই সমান। 

ক্লাবের সম্পাদক মলি সিংহ জানান আজকের রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ক্যামরি হসপিটালের ব্লাড ব্যাঙ্কের হাতে। প্রত্যেক রক্তদাতাকে একটি করে প্রীতি উপহার ও একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।