Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গা পুজোর প্রশিক্ষণে সম্প্রীতির বার্তা


 

দুর্গা পুজোর প্রশিক্ষণে সম্প্রীতির বার্তা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ব্রাহ্মণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুজোর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এবং এই শিবিরের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিতে চাইলেন তাঁরা। পূর্ব বর্ধমানের শুড়েকালনায় সারদা লজে ব্রাহ্মণ ঐক্য সংগঠনের  আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। ব্লকের এবং ব্লকের বাইরে থেকে প্রায় শতাধিক ব্রাহ্মণ এখানে সমবেত হন প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যে। এই সমগ্র প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করেন ব্রাহ্মণ ঐক্য সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী ও সভাপতি উজ্জ্বল চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। 

এই প্রশিক্ষণ শিবিরে তাঁরা প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানান  জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান-কে। এর মাধ্যমে ব্রাহ্মণ ঐক্য সংগঠন সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন তুলে ধরেন। কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটাই এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের অনুষ্ঠানে সানন্দে যোগদান করেন। মেহেমুদ খান উপস্থিত সকল ব্রাহ্মণদের যথাযোগ্য সম্মান ও নমস্কার জানিয়ে বলেন দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এখানে ব্রাহ্মণদের ভূমিকাই  প্রধান। কারণ বারোয়ারি বা বাড়ি, যে পুজোই হোক না কেন তাদের মঙ্গল কামনাই করেন পুরোহিত ঠাকুর-রা।  তাই যাতে সঠিকভাবে পূজো করা যায় সেই পদ্ধতি প্রত্যেককে শিখে নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন কারণ ছোট বড় প্যান্ডেল বা জাঁকজমকপূর্ণ লাইট হোক পুরোহিতদের কাজটিই আসল। 

ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে প্রধান অমিত চক্রবর্তী বলেন ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা বাঙালির বড় উৎসব। গ্রাম বাংলার অনেক নতুন ব্রাহ্মণ যারা নতুন পুজো শিখছেন তারা সঠিক পূজা পদ্ধতি যাতে শিখে নিতে পারেন সেই জন্যই তাঁরা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। এবং এই প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে তারা সাম্প্রদায়িক সম্প্রীতিরই বার্তা দিতে চাইলেন।