Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাকা চেকিং চলাকালীন ৫ কেজি গাঁজা সহ আটক দুই


 

নাকা চেকিং চলাকালীন ৫ কেজি গাঁজা সহ আটক দুই 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার অন্তর্গত  ঝাড়খন্ড বাংলা সীমান্ত রুণাকুরা ঘাট যাবার আগে গৌরান্ডি ভাটাস মোড়ের কাছে নাকা চেকিংয়ে হাতে নাতে দুই যুবক কে গাঁজা সহ আটক করে বারাবনি থানার পুলিশ।  জানা গেছে, ঝাড়খন্ডের দিক থেকে বারাবনির দিকে নীল রঙের এপাচি গাড়িতে করে  দুজন বিনা হেলমেটে  আসছিলো সেই সময় তাদের গাড়ি থামাতে বলে এবং চেকিং শুরু করে। চেকিং চলাকালীন তাদের কাছে থাকা ব্যাগটি খুলে দেখে  প্লাস্টিকে  মোড়া রয়েছে  গাঁজা। সঙ্গে সঙ্গে ওই দুই যুবককে আটক করে বারাবনি থানায় নিয়ে যাওয়া হয়। আটক যুবকদের নাম জনার্দন পাল (২৯) ও  গোপীনাথ পাল (৩১)। দুইজনেই  ঝাড়খন্ড এর নলা থানার অন্তর্গত সুরিয়া পানি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় এই দুজন ঝাড়খন্ড থেকে দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের কারবার করতো এবং বারাবনি, আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া সহ একাধিক জায়গায় এরা গাঁজা পাচার  করতো। যদিও আটক হওয়া দু'জন নিজের মুখে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরেই এই কারবার করে আসছে এবং গতকালকে অর্থাৎ রবিবার এই গাঁজা জামুড়িয়ার কোন জায়গায় পাচার করার উদ্দেশ্যেই তারা আসছিলেন।