Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করম পুজোতে মাতোয়ারা আদিবাসী সম্প্রদায়


 

করম পুজোতে মাতোয়ারা আদিবাসী সম্প্রদায় 


অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে চলছে করম পরবের উৎসব। সেই করম উৎসবে মাতলো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পূর্ব বর্ধমানের জামালপুরে মহাসমারোহে পালন করা হচ্ছে করম উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হচ্ছে এই উৎসব। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই সরকারের এই উদ্যোগ। 


আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, আদিবাসী নেতা তারক টুডু সহ অন্যান্যরা। সাধারণত অন্নের দেবীর আরাধনা করা হয়। নতুন ফসল ঘরে উঠে সকলের মুখে যাতে হাসি ফোটে তাই এই উৎসব।পূজা অর্চনার সাথে ধামসা মাদলের সাথে পা মেলান আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।