Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী ও মহঃ উজির আলি



 

শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী ও মহঃ উজির আলি 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় এ বছর শিক্ষক দিবসে কোন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হননি। তাই এ বছর পূর্ব বর্ধমান জেলার কোনো শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন না। তবে এ বছর পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দু'জন শিক্ষক পলাশ চৌধুরী এবং মহঃ উজির আলি। উল্লেখ্য রাত পোহালেই শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ - এর ১৩৫ তম জন্মদিন। এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে শিক্ষকদের সম্মানিত করা হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য  প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সরকারি মনোনীত শিক্ষকদের ভারতের রাষ্ট্রপতি পুরস্কার ও শংসাপত্র প্রদান করেন। এ বছর পূর্ব বর্ধমান জেলায় কোন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার না পেলেও একজন শিক্ষক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং  খণ্ডঘোষের নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহঃ উজির আলি। পলাশ চৌধুরী এবং মহঃ উজির আলি দুজনেই গাছ গ্রুপের সবুজ কর্মী। এই দুই শিক্ষক শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন জেনে আগাম অভিনন্দন জানিয়েছেন গাছ মাস্টার তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী।

২০১৪ সালে পলাশ চৌধুরী শ্রী রামকৃষ্ণ সরদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। এখানে শিশু শ্রেণি থেকে চর্তুথ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। পলাশবাবু শিক্ষারত্ন পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।

তবে এবার কলকাতায় নয়, ৫ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার মাধ্যমে শিক্ষক পলাশ চৌধুরী ও মহঃ উজির আলি - কে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে।