Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে পূজা কমিটিগুলোকে চেক প্রদান


 

জামালপুরে পূজা কমিটিগুলোকে চেক প্রদান 


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকার এই বছর প্রতিটি দুর্গাপুজো কমিটিকে  ১০০০০ টাকা অনুদান বাড়িয়ে  ৬০০০০ টাকা করেছে।সেই অনুদানের চেক রাজ্যের বিভিন্ন থানা থেকে পুজো কমিটিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর থানা রাজ্য সরকারের দেওয়া সেই চেক পুজো কমিটি গুলির হাতে তুলে দেওয়ার শুরু করেছে। আজ জামালপুর থানা থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ১৯ টি পুজো কমিটির সম্পাদকের হাতে ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা।

মেহেমুদ খান পুজো কমিটি গুলির কাছে আবেদন করেন যে মণ্ডপ থেকে অন্তত ১০ জন দুঃস্থ মানুষকেও যাতে তারা নতুন বস্ত্র দান করেন। আর আইন যেনো কোনোভাবেই কেউ নিজের হাতে তুলে না নেন। কোনো সমস্যায় থানায় নাহলে তাঁদের সাথে যোগাযোগ করতে বলেন।

এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী বলেন পুজোর মধ্যে ভলেন্টিয়ার্স ব্যবস্থা ভালো রাখতে হবে। প্রত্যেককে নিজের নিজের মণ্ডপের দায়িত্ব নিতে হবে। রাতেও মণ্ডপে থাকতে হবে। চেক পেয়ে খুশি  পুজো কমিটির সদস্যরা। তাঁরা  রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।