Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক পুরস্কার পেতে চলেছে পশ্চিমবঙ্গ, সংস্কৃতির সেরা পীঠস্থান বিশ্ববাংলা


 

আন্তর্জাতিক পুরস্কার পেতে চলেছে পশ্চিমবঙ্গ, সংস্কৃতির সেরা পীঠস্থান বিশ্ববাংলা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  রাষ্ট্রসঙ্ঘের অনুমোদিত সংস্থার পক্ষ থেকে সংস্কৃতির সেরা ‘পীঠস্থান’ হিসেবে আন্তর্জাতিক পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। আগামী ২০২৩ সালের ৯ মার্চ বার্লিনে ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার এওয়ার্ড’ দেওয়া হতে চলেছে পশ্চিমবঙ্গকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজেই টুইট করে এই সুখবরটি দেন।

আজ পরেশনাথ জৈন মন্দিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানান, “গোটা দেশের জন্য এই উপহার। World Tourism Organisation-এর পক্ষ থেকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে আমাদের বাংলাকে বাছা হয়েছে। এই রাজ্যের পর্যটন সকলের মুখে মুখে। তাই আপনাদের সবার জন্য রইল এই উপহার।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ সেপ্টেম্বর মঙ্গলবার একটি টুইট করে লেখেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করতে চলেছি যে, রাষ্ট্র সংঘের একটি সংস্থা Pacific Area Travel Writers Associatio সংস্কৃতির পীঠস্থান হিসেবে বাংলাকে আন্তর্জাতিক ভ্রমন পুরস্কার প্রদান করতে চলেছে।”