Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ মা ও শিশুদের নতুন বস্ত্র প্রদান


 

দুঃস্থ মা ও শিশুদের নতুন বস্ত্র প্রদান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু। এই শুভ লগ্নে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের পক্ষ থেকে দুঃস্থ মায়েদের ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা জানান আজকে পলেমপুর, বংপুর চাষীমানা ও বালামহাট অঞ্চলে দেড়শোর বেশি শাড়ি এবং পঞ্চাশজন শিশুদের জামাকাপড় বিতরণ করা হয়।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত বলেন প্রথম পর্যায়ের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পলেমপুরের আগমনী সংঘ ও চাষীমানার অমিত স্মৃতি সংঘ প্রত্যক্ষ সহযোগিতায় করেন।

সংস্থার সহ সভাপতি অশোক কুমার সরকারের মতে পুজোর আগে নিজেদের পছন্দ মতো বস্ত্র উপহার পেয়ে মানুষজন খুবই আনন্দিত হয়। তিনি আরো জানান যে আগামী কয়েকটি দিনে পরবর্তী পর্যায়ে বেলকাশ অঞ্চলেও বেশ কিছু বস্ত্র বিতরণ করা হবে।