Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমার শিক্ষক



 আমার শিক্ষক 


শুভেন্দু সাঁই 


তিনিই আমার শিক্ষক- 

যিনি আমায় প্রথম 'অ' বলতে শিখিয়েছিলেন,

তিনি আমার মা। 


তিনিই আমার শিক্ষক - 

যিনি আমায় প্রথম 'বই' পড়তে শিখিয়েছিলেন,

তিনি আমার প্রাথমিক শিক্ষক। 


তিনিই আমার শিক্ষক- 

যিনি আমায় 'ভালো ছাত্র' হতে শিখিয়েছিলেন,

তিনি আমার মাধ্যমিক শিক্ষক। 


তিনিই আমার শিক্ষক - 

যিনি আমায় 'উচ্চ শিক্ষা' দিয়েছিলেন,

তিনি আমার কলেজ শিক্ষক। 


তিনিই আমার শিক্ষক - 

যিনি আমায় 'উচ্চতর শিক্ষা' দিয়েছিলেন,

তিনি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষক। 


তিনিই আমার শিক্ষক - 

যিনি আমায় 'মানুষ' হতে শিখিয়েছিলেন,

তিনি আমার মানব শিক্ষক। 


তাঁরাই আমার শিক্ষক - 

যাঁদের শিক্ষা পেয়ে,

আমি কথা বলি, পথ চলি।

সেই সব শিক্ষকদের

শত প্রণাম। শুধু আজকের দিনে না। 

সারা জীবন ধরে জানাবো।