Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাক পূজা বস্ত্র বিতরণে স্বেচ্ছাসেবী সংগঠন


 

প্রাক পূজা বস্ত্র বিতরণে স্বেচ্ছাসেবী সংগঠন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রাক পূজা উপলক্ষে দু:স্থ  অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে 'শ্রী সবুজের অভিযান'। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ২০  সেপ্টেম্বর তিনটি পৃথক কর্মসূচির মাধ্যমে  আউসগ্রাম এর সোমাইপুর, কোমলপুর প্রাথমিক বিদ্যালয় এবং  বাণীপীঠ হাই স্কুল প্রাঙ্গণে (কালনা গেট শাখা) ১৫০ টি লুঙ্গি ও গেঞ্জি এবং ২৪০ টি শাড়ি দু:স্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়। 

'শ্রী সবুজের অভিযান' সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নিখিল কুমার খাঁ, সহ-সভাপতি সতীনাথ গোস্বামী, কোষাধ্যক্ষ অরুণাচল গাঙ্গুলী সহ-সম্পাদক সুদীপ গোস্বামী, শেখ জামাল উদ্দিন,বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, অসিত কুমার পাঠক, অনির্বাণ সাহা, মহাদেব দাস, কাজি মহ: রাইহান, জয়দেব নায়েক, আহ্বায়ক অনির্বাণ রায় প্রমুখ। উপস্থিত ছিলেন কোমলপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জাতীয় শিক্ষক ইদ বক্স, অন্যান্য সহ শিক্ষক, সহশিক্ষিকা বৃন্দ। ছিলেন বাণীপীঠ হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ, সহকারী শিক্ষক অনুপ কুমার ভট্টাচার্য ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ।