Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেলের উচ্ছেদের প্রতিবাদে রেলের গাড়ি আটকে পথ অবরোধ


 

রেলের উচ্ছেদের প্রতিবাদে রেলের গাড়ি আটকে পথ অবরোধ 


কাজল মিত্র, আসানসোল : আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরে রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালু করেছে রেল প্রশাসন।আর সেই  উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এলাকার মানুষ চিত্তরঞ্জন শহর ঢোকার আগে রাঁচি মোড়ে পথ অবরোধ করেন। তবে এই অবরোধে সাধারণ মানুষদের বাস ও চারচাকা এবং গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র রেল কর্তৃপক্ষের যানবাহনকে আটকে রেখে পথ অবরোধ করা হয়। 

অবরোধকারীদের দাবি এইভাবে উচ্ছেদ করা চলবে না উচ্ছেদ করতে হলে আলোচনায় বসে সংবিধান অনুযায়ী পুনর্বাসন দিতে হবে। আর সেই প্রক্রিয়া কি ভাবে করা যায় সেই দিকটা দেখতে হবে রেল প্রশাসনকে। তারা বলেন, অবৈধভাবে থাকলেও তাঁরা ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। এখন তাঁরা কোথায় যাবেন ? আগে মাথার উপর ছাদ, তার পর উচ্ছেদ।