Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষক দিবস উপলক্ষে  রক্তদান শিবির


 

শিক্ষক দিবস উপলক্ষে  রক্তদান শিবির 


কাজল মিত্র, আসানসোল :  সারা দেশ সহ রাজ্য জুড়ে পালিত হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মজয়ন্তী উৎসব। আর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে গোটা দেশ পালন করে আসছে।  ৫ সেপ্টেম্বর  সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে  শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিশিষ্ট সমাজ সেবী তথা যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়। শুরুতেই তিনি  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। তাছাড়াও এই দিন উপস্থিত ছিলেন  সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের আইএনটিটিইউসি সভাপতি মনোজ তেওয়ারী ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা, দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রঞ্জন দত্ত, সদস্য সৌমিত্র মাহাতো। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায়  শিবিরে ২৬ জন  রক্ত দান করেন। রক্তদাতাদের সকলের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়।