Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বেচ্ছাসেবী সংগঠনের একটি ফোনে পুলিশের তৎপরতায় কুর্ণিশ


 

স্বেচ্ছাসেবী সংগঠনের একটি ফোনে পুলিশের তৎপরতায় কুর্ণিশ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  আবারও পুলিশের মানবিক  মুখ দেখা গেল শহর বর্ধমানে। রবিবার বিকেলে বর্ধমান শহরের কৃষ্ণসায়র পার্ক সংলগ্ন গোলাপবাগ মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন  বর্ধমান সহযোদ্ধা'র সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎই তাঁর নজরে পড়ে এক অশীতিপর বৃদ্ধ প্রায় নগ্ন অবস্থায় রাস্তার পাশে বসে আছে। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ তিনি সংগঠনের দপ্তরে ফোন করে কিছু কাপড় আনতে বলেন এবং সেই সঙ্গে বর্ধমান থানার আইসি কে ফোন করে  বিষয়টি জানান। 

খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই বর্ধমান থানার পুলিশ এসে ওই বৃদ্ধকে কাপড় পরিয়ে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 বর্ধমান সহযোদ্ধা'র সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান, সমগ্র বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। তিনি তাদের প্রতি কুর্ণিশ জানান।