Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কারখানার ভিতরে বন্ধুকের গুলিতে নিরাপত্তারক্ষীর মৃত্যু


 

কারখানার ভিতরে বন্ধুকের গুলিতে নিরাপত্তারক্ষীর মৃত্যু 


# সংবাদ প্রভাতী, ২৩ সেপ্টেম্বর ২০২২

কাজল মিত্র, আসানসোল : কারখানার ভিতরে বন্ধুকের গুলিতে নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।  পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার দেন্দুয়া এলাকার ঘটনা। এই এলাকায় রয়েছে বহু কারখানা। দেন্দুয়ার ছাবরা ইস্পাত প্রাইভেট লিমিটেড কারখানায় আনন্দ আরিন্দা নামক বিএসএস সিকিউরিটি কোম্পানির নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল আটটা নাগাদ  ছাবরা কারখানার ভেতরে এই ঘটনা ঘটে। নিরাপত্তা রক্ষী আনন্দ তারই সহকর্মী গান ম্যান আশীষ দাসের বন্ধুকের গুলিতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারখানা চত্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা যায় সকালে আশীষ দাস তার বন্ধুক তার সহকর্মী আনন্দ আরবিন্দাকে দিয়ে বাইরের একটি দোকানে খাবার খেতে যায়। সেই সময় ওই বন্ধুক দিয়ে নিজেকে গুলি করেন আনন্দ আরবিন্দা। তার বুকে গুলি লাগে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে কারখানায় ছুটে আসে সালানপুর থানার ও কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলে  তার মৃত্যু হয় বলে জানা যায়। পুলিশ বন্ধুকটি বাজেয়াপ্ত করেছে। তবে ঘটনাস্থল থেকে গান ম্যান আশীষ দাস পালিয়ে যায় বলে জানা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।