Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বনবিবিতলা হাই স্কুলে রুফটপ কিচেন গার্ডেন উদ্বোধন ও চক্ষু পরীক্ষা শিবির


 

বনবিবিতলা হাই স্কুলে রুফটপ কিচেন গার্ডেন উদ্বোধন ও চক্ষু পরীক্ষা শিবির 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতায়  কিচেন গার্ডেনের উদ্বোধন করা হলো আজ। এরই সাথে সাথে বিদ্যালয়ে জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেরই উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।  মেহেমুদ খান বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি খবর পান বনবিবিতলা স্কুল সারা বছর ধরে নানা অনুষ্ঠান করে থাকে। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় কে বিশেষ ভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানান স্কুলটাকে এইভাবে বিশেষ নজর দিয়ে পরিচালনা করার জন্য।  

লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সুনীল পাল, ছিলেন অরূপ রায়, সোমনাথ গুহ সহ চিকিৎসকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দিবাকর কোলে, পরিচালন সমিতির সদস্য উৎপল দাস সহ শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ে নিচে মাটিতে বসাবার জায়গার সংকুলান না হওয়ায় ছাদের উপরেই রুফ টপ বাগান করা হয়েছে। এই গাছে ফলন হলে মিড ডে মিলে টাটকা, সতেজ সবজি ছাত্র ছাত্রীরা খেতে পাবে। এই অনুদান দেওয়ার জন্য প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানান, একই সাথে লায়ন্স ক্লাবকেও ধন্যবাদ জানান তাঁর বিদ্যালয়ে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির করার জন্য। 

অপরদিকে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে (উ:মা:)  সর্ব শিক্ষা মিশন প্রকল্পের অধীনে ব্লক হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করতে চিকিৎসকদের দলে ছিলেন ডাঃ শেখ সাইফুদ্দিন, ডাঃ রাজিব বসু, ডাঃ সর্বানি সরকার এবং জিএনএম জয়ন্তী ঘোষ।