Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে মহাসমারোহে বিশ্বকর্মা পুজো


 

জামালপুরে মহাসমারোহে বিশ্বকর্মা পুজো 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাস, ট্রেকার, অটো, টোটো, শ্রমিকরা মিলে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে।  ইউনিয়নের এই পুজো উদ্বোধন করেন   তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর থানার মেজো বাবু তাপস শীল, যুব সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক নেতা তাবারক আলী মন্ডল সহ মিঠু পাল,  অঞ্জন মুখার্জি ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। খুব ধুমধাম করে করা হচ্ছে এই পুজো।

পুজোতে ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলে অংশ গ্রহণ করে। মেহেমুদ খান বলেন বাস, টোটো,  অটো, ট্রেকার সকলে মিলেই তাদের পক্ষ থেকে এই বিশ্বকর্মা পূজা করছে এটা অত্যন্ত আনন্দের। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের কর্মীরা এই পুজোয় অংশ গ্রহণ করে যে সম্প্রীতির বার্তা দিয়েছেন তার প্রশংসা করেন তিনি। এই  বিশ্বকর্মা পুজোতে সমস্ত বাস ট্রেকারের কর্মীরা এক জায়গায় হয়ে তারা আনন্দে মাতোয়ারা হয়। তিনি সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানান। দুদিন ধরে চলবে এই পুজো।