Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চোরের উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী


 

চোরের উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী 


কাজল মিত্র, আসানসোল : পরপর চুরির ঘটনায় এলাকাবাসী সহ ব্যাবসায়িরা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার দেন্দুয়া  বাজার এলাকার ঘটনা। প্রতিনিয়তই চুরির  ঘটনা ঘটে থাকলেও নির্বিকার পুলিশ প্রশাসন। 

ঘটনার সম্পর্কে জানা যায়, দেন্দুয়া বাজারের চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তার উপর একটি রেশন দোকানে চুরির করার চেষ্টা চালায় চোরের দল। দোকানের  জানালার গ্রীল, জালি সহ দোকানের  বিভিন্ন সামগ্রী রাতের অন্ধকারে ভাঙ্গার চেষ্টা করে। তবে চুরি করতে ব্যার্থ হয় তারা। সালানপুর থানা এলাকায়  দিনের পর দিন প্রায়শই  চুরির ঘটনায় আতঙ্কিত রয়েছে দোকানদারেরা‌ এর আগেও এই বাজার এলাকা থেকেই  দু'বার মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। সেই চুরির কিনারা এখনো পর্যন্ত হয়নি। তার উপর আবার চুরির ঘটনা।

রেশন দোকানের মালিক উত্তম সেন জানান,  তার রেশন দোকানে বৃহস্পতিবার রাতে দোকানের জানালা ভাঙে তাছাড়া গাছ বেয়ে উপরে ষ গিয়ে সেখানে তালা ও দরজা ভেঙে নীচে নেমে ভেতরের আরো দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু এলাকায় মানুষ ঘুম ভেঙ্গে উঠে পড়তেই চোরের দল পালিয়ে যায়। 

সকালে সালানপুর থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে গোটা ঘটনাটি খতিয়ে দেখে। তবে বারংবার এই  ধরনের চুরি কাণ্ডের ঘটনা মূলত নেশা সেবনকারী যুবকদের দ্বারা সংঘটিত হচ্ছে বলেই বিভিন্ন মহলের ধারণা।