Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Raksha Bandhan রাখি বন্ধন


 

রাখি বন্ধন


দিলীপ রঞ্জন ভাদুড়ী 


রাখি বন্ধন শুরু বঙ্গে

কবি গুরুর হাতে,

বলেছিলেন রাখি বাঁধো

রুখতে বাংলা ভাগে।

বেঁধে ছিলেন সবাই রাখি

সবাই সবার হাতে,

জাতির বিচার ছিলনা সেদিন

আন্দোলন এক সাথে।

দেশ ভাগের বিনিময়ে

পেয়েছি স্বাধীনতা,

গোল টেবিলের বৈঠকে

গাঁধী ছিলেন নেতা।

বঙ্গ ভঙ্গের ইতিহাস টি

যদি মনে পড়ে,

বাঙালির জাতির দুর্দশা শুরু

বঙ্গ ভাগের তরে।

বিশ্বকবি চলে গেলেন

রাখি বন্ধনের দিনে,

রেখে গেলেন অমর স্মৃতি

বাঙালি  জাতির মনে।

কোন আন্দোলন একা নয়

মিলিয়ে হাতে হাত,

ন্যায্য দাবি আদায় করেই

আনবে সুপ্রভাত।

শিক্ষিত যুবক বাঙালিরা

আজ খোলা আকাশের তলে

করছে দাবি চাকরি চাই

শুধু যোগ্যতার বলে।

বলো বন্ধু, রাখি বাঁধবো

আজকে কাদের, প্রাতে,

রাখি নিয়ে এগিয়ে চল

বাঁধতে তাঁদের হাতে।