Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Murder : গলায় ধারালো অস্ত্রের কোপ, প্রাণ গেল এক যুবকের


 

Murder : গলায় ধারালো অস্ত্রের কোপ, প্রাণ গেল এক যুবকের 


গৌতম দাস, দেওয়ানদিঘী : ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল এক যুবকের। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের  দেওয়ানদিঘী থানার ঢিল ছোড়া দূরত্বে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস ( ২৮)। বাড়ি বর্ধমান থানার বিজয়রাম কুঁড়েপাড়ায়। ঠিক কি কারণে ওই যুবককে খুন করা হয়েছে সেবিষয়ে কিছু জানা না গেলেও পুলিশ ইতিমধ্যেই ধীমান ঘোষ নামে একজনকে আটক করে তদন্ত শুরু করেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দাস পেশায় গাড়ি চালক। অন্যের গাড়ি চালানোর কাজ করতো। গাড়ি কামনাড়া এলাকায় রাখা থাকতো। অন্যদিনের মতো আজও সকাল সাড়ে আটটা নাগাদ সে কামনাড়ায় গাড়ি আনতে গিয়েছিল। সেখানে একটি মাঠের ধারে প্রস্রাব করছিলো বিশ্বজিৎ। সেই সময় মালকিতা গ্রামের এক ব্যক্তি হঠাৎই পিছন থেকে বিশ্বজিৎয়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয় বলে স্থানীয়রা জানান। নিজেকে বাঁচানোর জন্য বিশ্বজিৎ সেই অবস্থায় কিছুটা রাস্তা দৌড়ে এসে কামনাড়া বিডিও অফিসের পাশে পড়ে যায়। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে  জ্ঞান হারিয়ে ফেলে। এরপর স্থানীয়রাই পুলিশে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের ঘাড়ের ডানদিকে গভীর ক্ষত রয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।