Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষদের পাশে পূর্ব বর্ধমান জেলা পুলিশ


 

অসহায় মানুষদের পাশে পূর্ব বর্ধমান জেলা পুলিশ 


অতনু হাজরা, জামালপুর : বার বার জেলার মানুষ পুলিশের মানবিক মুখ দেখেছে। সমাজ কল্যানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আজ পূর্ব বর্ধমানের জামালপুর থানায় ও মেমারী থানা থেকে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এবিষয়ে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেসলে কোম্পানি ও স্বেচ্ছাসেবী সংস্থা সি এস আর। তাঁদের সহযোগিতায় আজ জামালপুর থানার উদ্যোগে থানা এলাকার ২০০ জন মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

 এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। সমগ্র  অনুষ্ঠানটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং এর উদ্যোগে হয়। 

পুলিশ সুপার জানান নেসলে কোম্পানি ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আজ জামালপুর ও মেমারি থানায় অসহায় মানুষদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এরই সাথে মেমারি থানায় সি সি টি ভি ক্যামেরাও বসানো হচ্ছে। নেসলে কোম্পানির পক্ষ থেকে জগন্নাথ দাস জানান, সারা রাজ্যে ২৫০০ হাজার এই রকম কিট দেওয়া হচ্ছে। যার মধ্যে ১০ কিলো চাল, ২ কিলো ডাল, বিভিন্ন মসলা, সর্ষের তেল ১ কেজি আরো অন্যান্য জিনিস রয়েছে। 

শুধু বর্ধমান জেলাতে দেওয়া হচ্ছে ৫০০  খাদ্য সামগ্রীর কিট। পুলিশ প্রশাসনের কাছ থেকে এই সাহায্য পাওয়ায় খুব খুশি এই অসহায় মানুষগুলো।