Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক কার্যালয়ের সামনে দুই মনীষীর আবক্ষ মূর্তির  উন্মোচন


 

ব্লক কার্যালয়ের সামনে দুই মনীষীর আবক্ষ মূর্তির  উন্মোচন 


কাজল মিত্র, আসানসোল : বারাবনি পঞ্চায়েত সমিতি ও বারাবনি ব্লকের উদ্যোগে ব্লক চত্বরে  বসেছে স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষ চন্দ্র বসু'র আবক্ষ মূর্তি। এই দুই দেশ নায়কের আবক্ষ মূর্তির উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। বারাবনি ব্লক কার্যালয়ের সামনে আগে থাকতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর মূর্তি রয়েছে। সেই মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক বিধান উপাধ্যায় সহ উপস্থিত বারাবনি ব্লক উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান, যুগ্ম ব্লক আধিকারিক, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি , সহ সভাপতি সুকুমার সাধু সহ আরো অন্যান্য ব্যাক্তিবর্গ।

এদিন বিধান উপাধ্যায় জানান, আজকে ভারত বর্ষের গৌরব ভারত বর্ষের মনীষী যারা আমাদের এখনো পথ দেখান কিভাবে চলতে হবে, যাদের জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি জীবনের বহু সংগ্রামী লড়াই করে। এই সকল মনীষীরা আমাদের চলার পথ সুগম করে তুলেছে তাদের যাতে ভুলে না যায় সকলের মনে যেন তারা থাকে সেই জন্যই ব্লক চত্বরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে নেতাজী সুভাষ বোস ও স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হল। তিনি পঞ্চায়েত সমিতি ও ব্লককে ধন্যবাদ জানান এত সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করার জন্যে।তিনি আরও বলেন বারাবনির ব্লক আধিকারিক যে উদ্যম নিয়ে কাজ করেছে তা যথেষ্ট প্ৰশংসনীয়। তবে রাজ্যের সমস্ত ব্লকে এমন সৌজন্যের নজির থাকা উচিত।