Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে গণেশ পুজোয় মাতলো ব্যবসায়ীরা


 

জামালপুরে গণেশ পুজোয় মাতলো ব্যবসায়ীরা 


অতনু হাজরা, জামালপুর : গণেশ চতুর্থীতে গণেশ পুজোয় মাতলেন জামালপুরের গুহ মার্কেটের ব্যবসায়ীরা। গুহ মার্কেট ও তার সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সকলে মিলে গণেশ পুজোর আয়োজন করেন। এই বছরে তাদের পুজো দ্বিতীয় বর্ষে পড়লো। আজকের এই পুজো উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ফিতে কেটে উদ্বোধন করেন। তিনি ভগবান গণেশের কাছে মানুষের কল্যাণ প্রার্থনা করেন। সকলকে সম্প্রীতি বজায় রাখার কথা বলেন।

 পূজা কমিটির পক্ষ থেকে দেবদাস মুখার্জী বলেন, তাঁরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজো করছেন। তিনদিন এই পুজো এলাকার মানুষদের নিয়ে আনন্দে কাটবে বলে জানান।