Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যের মন্ত্রীর হাতে রাখি বাঁধলেন সভাধিপতি

 


রাজ্যের মন্ত্রীর হাতে রাখি বাঁধলেন সভাধিপতি 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  রাজ্যের মন্ত্রীর হাতে রাখি বাঁধলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া। আজ রাখী পূর্ণিমার পুণ্যক্ষনে বর্ধমান রবীন্দ্র ভবনে লোকশিল্পীদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর হাতে রাখি বেঁধে প্রণাম করে আশীর্বাদ নিলেন সভাধিপতি শম্পা ধাড়া। 

মন্ত্রীও পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও  এদিন শম্পা ধাড়া বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, দেবাশীষ নাগ, মেহেবুব মন্ডল, মহঃ ইসমাইল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল প্রমুখদের হাতেও রাখি বাঁধলেন।