Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নৌকাডুবির ঘটনায় ২৪ ঘন্টা পর এক যুবকের মৃতদেহ উদ্ধার


 

নৌকাডুবির ঘটনায় ২৪ ঘন্টা পর এক যুবকের মৃতদেহ উদ্ধার 


অতনু হাজরা, জামালপুর : দামোদর নদে নৌকাডুবির ঘটনায় বহু তল্লাশি চালিয়ে ২৪ ঘন্টা পর এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা। উল্লেখ্য শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুরে জোতচাঁদ এলাকায় নৌকা উল্টে দামোদর নদে তলিয়ে যায় দুই যুবক। তাদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে আজ। মৃতের নাম সৈকত মান্না। প্রায় ২৪ ঘন্টা তল্লাশি চালিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 ঘটনার খবর পেয়ে বিকালে  ঘটনাস্থলে পৌঁছান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। তিনি ঘটনাস্থলে  নিজে দাঁড়িয়ে থেকে এমন কি উদ্ধারকারীদের সঙ্গে নিজেও স্পীড বোটে ওঠেন। গভীর দুঃখের সঙ্গেই তিনি জানান যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক।