Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের গুরুত্ব কমলো মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্ত্রীসভায়


 

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের গুরুত্ব কমলো মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্ত্রীসভায় 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের গুরুত্ব কমলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায়। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ দুটি দপ্তর নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিমের পরিবহন দপ্তর কেটে তার দায়িত্ব দিলেন স্নেহাশীষ চক্রবর্তীকে। অন্যদিকে আবাসন দপ্তর কেটে নিয়ে তার দায়িত্ব দিলেন অরূপ বিশ্বাসকে। রাজ্যের নতুন শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শশী পাঁজা। পরিষদীয় দপ্তরের দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করার পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ছেঁটে ফেলার পর তাঁর দায়িত্বে থাকা দপ্তর শশী পাঁজা এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।