Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ ছাত্রী'র জন্য এগিয়ে এলো 'সাহায্যের হাত'


 

দুঃস্থ ছাত্রী'র জন্য এগিয়ে এলো 'সাহায্যের হাত' 


অতনু হাজরা, সাদিপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার সাদিপুর গ্রামের বাসিন্দা দুঃস্থ অথচ মেধাবী ছাত্রী লক্ষ্মী হাজরা। এবছরই সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। কিন্তু অর্থের অভাবে সে কলেজে ভর্তি হতে পারছিল না। তার এই অসহায় অবস্থায় তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো তারই গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'সাহায্যের হাত '। তারা এগিয়ে এসে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া লক্ষ্মীর পাশে দাঁড়ালো।  সংগঠনের পক্ষ থেকে সভাপতি অমিত কুমার মন্ডল, সম্পাদক দেবাশীষ ব্যানার্জী সহ পরিমল ব্যানার্জী, শেখ রাজেশ, বিশ্বজিৎ সিংহ সহ অন্যান্য সদস্যরা তার বাড়িতে গিয়ে কলেজে তার ভর্তির ফিজ তার হাতে তুলে দেন।  সাহায্যের হাত যেভাবে লক্ষ্মীকে সাহায্যের হাত বাড়িয়ে দিল তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক দেবাশীষ বাবু জানান এই ধরনের কাজ তাঁরা করে থাকেন। তাঁদের নিজেদের গ্রামের মেয়ে টাকার অভাবে ভর্তি হতে পারছে না তাঁরা খবর পেয়েই তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তাদের এই কাজের প্রশংসা করছেন এলাকার মানুষ। তবে আরও কোনো সংগঠন বা সংস্থা যদি এগিয়ে আসে তাহলে লক্ষ্মীর উচ্চ শিক্ষার ক্ষেত্রে চলার পথ মসৃণ হতে পারে।