Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষায়তনে বিশ্বকবির প্রয়াণ দিবস পালন


 

শিক্ষায়তনে বিশ্বকবির প্রয়াণ দিবস পালন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয়। আজ তৃতীয় পিরিয়ডের পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক - শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্র - ছাত্রীরা অংশগ্রহণ করে। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক ও সহ শিক্ষক  শেখ নূর আলী। বিদ্যালয়ের প্রাণ পুরুষ প্রশান্ত কুমার বসু'র আবক্ষ মূর্তিতে মালা পরান বিদ্যালয়ের দুই শিক্ষিকা সোমা হালদার ও সুমনা মল্লিক।

 সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখেন  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক, শিক্ষক শেখ নূর আলী, সঙ্গীত পরিবেশন করেন  শিক্ষিকা সোমা হালদার এবং বিশ্বকবি কে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন শিক্ষক অতনু হাজরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক বিপ্লব ঘোষ।