Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ‍্যমন্ত্রীর সুস্থ‍্যতা কামনা করে বর্ধমানে কালা পাহাড়ির ঢালে চাদর চড়ালেন জয়হিন্দ বাহিনীর সদস‍্যরা


 

মুখ‍্যমন্ত্রীর সুস্থ‍্যতা কামনা করে বর্ধমানে কালা পাহাড়ির ঢালে চাদর চড়ালেন জয়হিন্দ বাহিনীর সদস‍্যরা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ, ৯ অগাস্ট দেশজুড়ে পালিত হচ্ছে মহরম। ঈদের পর মহরমকে ইসলামে সবচেয়ে পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলবার মহরম উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রানীগঞ্জ বাজার এলাকায় কালাপাহাড়ীর ঢালে চাদর চড়ালেন শহর জয়হিন্দ বাহিনী সদস্যরা। তৃণমূল কংগ্রেস শহর জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান  যোগেশ্বর দাস বৈরাগ্য বলেন, এই পবিত্র দিনে তারা মাজারে চাদর চড়িয়ে আল্লাহর কাছে রাজ্যের মানুষের সুস্থতা কামনা করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করলেন।

তাদের মতে মুখ্যমন্ত্রী সুস্থ থাকলেই রাজ্যের এবং  দেশের মানুষের উন্নয়ন হবে বলে তিনি জানান।  তৃনমূল কংগ্রেসের বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস বলেন, তারা সকলে মিলিত হয়ে দেশের মানুষের মঙ্গল কামনা করলেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে এদেশে একত্রিত হয়ে থাকতে পারে সেই প্রার্থনাই তিনি এই দিন করেন আল্লাহর কাছে।