Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিনে দুপুরে থানা এলাকায় চুরির ঘটনায়  চাঞ্চল্য



দিনে দুপুরে থানা এলাকায় চুরির ঘটনায়  চাঞ্চল্য 

# সংবাদ প্রভাতী, ৪ আগস্ট 

কাজল মিত্র, আসানসোল : সালানপুর থানার অন্তর্গত ক্ষুদিকা স্টেশন লাগোয়া কাটাশায়ের এলাকায়  এক গৃহস্থের বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো । চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে সালানপুর থানার  প্রায় ২০০ মিটার দূরেই  সুব্রত মন্ডল নামে স্থানীয় এক শিক্ষকের বাড়িতে দুপুর বেলা চুরির ঘটনা ঘটে। ওই ব্যক্তি পেশায় প্রাইভেট টিউটার। তবে  সুব্রত বাবু বৃহস্পতিবার নিজের চিকিৎসা ও রক্তপরীক্ষার জন্যে আসানসোলে যান।  বেলা ১২টা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়িতে চুরি হয়ে গেছে ৷ তিনি জানান সকালবেলা ৯ টার সময় বাড়িতে তালা লাগিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলাম। কিন্তু বেলা  ১২ টার সময় তিনি বাড়িতে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে অবাক কান্ড।

 তিনি দেখেন বাড়ীর সব  আলমারি, ড্রেসিংটেবিল  ভাঙ্গা। তিনি দেখেন বাথরুমের জানলা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। তিনি জানান বাড়ির দুটি আলমারি ভেঙ্গে নগদ ৪৮ হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা।  দেখেন বাড়ির ভেতর সমস্ত কিছু তছনছ হয়ে পড়ে আছে। 

সালানপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। গত ৮ মাসের মধ্যে ওই এলাকায় পরপর তিনটি চুরির ঘটনা ঘটেছে৷ যার কোনো কিনারা করতে পারেনি পুলিশ, এমনই অভিযোগ এলাকার মানুষের। তবে বারংবার চুরির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে রয়েছেন। মাত্র কয়েকদিন আগেই পরপর দু'বার দেন্দুয়া মোড়ে দুটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে।স্থানীয়রা পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন।