Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাসপাতালে ফলমিষ্টি বিতরণ


 

হাসপাতালে ফলমিষ্টি বিতরণ 


অতনু হাজরা, জামালপুর : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়েছে ইটলা আলু ব্যবসায়ী সমিতি। আজ তাঁরা  শতাধিক সদস্য মোটরসাইকেল র‌্যালি করে এসে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  ভর্তি থাকা রুগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন।

 তাঁদের এই কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ইটলা আলু ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই সংগঠনের সভাপতি বদ্রে আলম বলেন, আগামীকাল স্বাধীনতা দিবসে তাঁরা একটি রক্তদান শিবির করবেন। যেখানে প্রায় ২০০ জন রক্ত দেবেন বলে তাঁরা আশা করছেন।