Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্য মন্ত্রী সভায় ৮ জন নতুন মন্ত্রী

 


রাজ্য মন্ত্রী সভায় ৮ জন নতুন মন্ত্রী 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্ত্রী সভায় ৮ জন নতুন মন্ত্রী শপথ নিলেন আজ। রাজ্যপাল এল এ গণেষন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থার্ড টার্মের একবছর পরে পার্থ কেলেঙ্কারির জেরে মন্ত্রী সভায় রদবদল করা হলো। নতুন মন্ত্রীরা হলেন বাবুল সুপ্রিয়, স্নেহাশীষ চক্রবর্তী, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, সত্যজিৎ বর্মণ, তাজমুল হোসেন, বিপ্লব রায়চৌধুরী। 

রাজ্যের মন্ত্রী সভায় রদবদল নিয়ে অনেকেই স্নায়ুর চাপে ছিলেন। আদৌ মন্ত্রীত্ব থাকবেতো। অজানা আশঙ্কায় বিনিদ্র রজনী কেটেছে অনেকের। যাইহোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় এর পর আর কাউকে মন্ত্রী সভা থেকে আপাতত বাদ দেননি। পরে মন্ত্রীদের দপ্তরে কিছু বদবদল হতে পারে বলে জানা গেছে। 

বাংলার নতুন তথ্য প্রযুক্তি ও পর্যটনের পূর্ণ মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। এছাড়া পূর্ণমন্ত্রী প্রদীপ মজুমদার- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পার্থ ভৌমিক- সেচ ও জলপথ, উদয়ন গুহ-উত্তরবঙ্গ উন্নয়ন, স্নেহাশিস চক্রবর্তী- পরিবহণ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন বীরবাহা হাঁসদা- বন ও স্বনির্ভর, বিপ্লব রায়চৌধুরী- মৎস্য। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তাজমুল হোসেন- ক্ষুদ্র, কুটির ও বস্ত্র এবং সত্যজিৎ বর্মন- শিক্ষা দপ্তর।