Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

থানার উদ্যোগে ফুটবল বিতরণ


 

থানার উদ্যোগে ফুটবল বিতরণ 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় বারাবনি থানার উদ্দোগে এলাকার ফুটবল খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের পাশে দাঁড়ালো বারাবনি থানা। এদিন বারাবনি থানার উদ্যোগে সকলের সাথে সকলের পাশে বারাবনি থানা সমাজের পাশে এই ব্যানারে বারাবনি থানার পক্ষ থেকে গোটা বারাবনি এলাকার মোট ৬৯ টি ক্লাব কে ফুটবল দেওয়া হচ্ছে। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখন ৩৫টি ক্লাবকে ডেকে বারাবনি থানার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়ের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হল। কয়েকদিন পর বাকি ক্লাবগুলিকে ডেকে তাদের হাতেও ফুটবল তুলে দেওয়া হবে।

এই দিন এই অনুষ্ঠানে যোগ দিতে এসে বারাবনির  বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এলাকায় গরিবের সংখ্যা খুবই বেশি, অনেকেই ইচ্ছে থাকলেও খেলতে পারে না। তাই এই বারাবনি থানার উদ্যোগকে সাধুবাদ জানাই। এই ভাবে খেলাধুলার উন্নয়নে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রতীক রায়, হীরাপুর বারাবনি সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল, বারাবনি থানার ভারপ্রাপ্ত অধিকারিক মনোরঞ্জন মন্ডল, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিংহ বিশিষ্ট সমাজসেবী নিমাই মিত্র সহ আরো অনেকে।