Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চোর



 

চোর 


দিলীপ রঞ্জন ভাদুড়ী 


চোর ধরো, জেলে ভরো

একি আজব কথা

মিছিল করে করছো দাবি

জানো কি, চোর কোথা ?

যান জটে হচ্ছে নাকাল

যাঁরা করে না চুরি,

তাঁদের সময় চুরি করে

নাচাচ্ছ নিজের ভুঁড়ি!

রাজনীতি তোমরা করো

তোমরা দেশের নেতা,

আসল হলো গোলমালে

নিজের আসন জেতা।

মানুষের গলায় গামছা দিয়ে

তোলো তোমারা  ট্যাক্স,

সেই টাকাতেই শাসন করো

চায়ের সাথে স্ন্যাকস।

ঝগড়া ঝাঁটি করছো করো,

ইকটু উচ্চ মানে,

তুই তুকারী করলে কিন্তু

বড়ই লাগে কানে।

সর্ব ভৌম দেশ আমাদের

গণ তান্ত্রিক প্রথা,

চোর ধরবে পুলিশ যখন

তাঁদের সময় কোথা?

রোজ রোজ পথে মিছিল

নানা আনা গোনা,

সাথে আছে নানা উৎসব

পুলিশের ঘাম নোনা।

পুলিশ খুব ভালোই জানে

চোরের সংখ্যা কত,

তাঁদের ধরে রাখবে কোথায়

জেল নেই যে তত!

বরঞ্চ সবে আওয়াজ তোলো

জেলে দাও, সাধু আছে যত,

সাধুর হিসেব নিলেই দেখবে

দেশে চোরের সংখ্যা কত ?