Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের খেলোয়াড়দের ১৫ টি সোনা


 

সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের খেলোয়াড়দের ১৫ টি সোনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সেইসিনকেই ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় “ইন্ডিপেনডেন্স কাপ - সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২”  গত ১৪ আগস্ট  দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হল। এই প্রতিযোগীতায়  বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং  ঝাড়গ্রাম জেলার প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশন  এর সভাপতি রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৪ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ২৩ টি পদক (১৫ টি সোনা, ৬ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ) জয়লাভ করে।   

উল্লেখ্য, ঈশানী গুপ্তা, চৈতালি গুইন, সঞ্চিতা রাম এই তিনজন কাতা বিভাগে ও কুমিতে ২টি করে সোনা এবং অহর্সি গাঙ্গুলী, বৈশ্রী টুডু, আদিত্য রাম, বৈদ্যুতি মণ্ডল, লগ্নজিতা খাঁ, ধ্রুবজিৎ দত্ত, শ্রেয়সী ঘোষ, অঞ্জনাভ সাধু ও শেখ ইসথেকার আলী ১টি করে সোনা জয়লাভ করেছে। পূর্ব বর্ধমানের ক্যারাটে খেলোয়ারদের এই সাফল্যে সকলে খুব খুশি।